Logo
Logo
×

Advertisement

জাতীয়

ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জীবনের গান গাইতে চাই: সংস্কৃতিমন্ত্রী

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:১৩ পিএম

ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জীবনের গান গাইতে চাই: সংস্কৃতিমন্ত্রী

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

Advertisement

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, গত ২০ বছর দেশ ঘন-কালো অন্ধকারে ছিল। এই অন্ধকার ভেদ করে আমরা নতুন প্রভাত আনতে চাই। নতুন সূর্যোদয় করতে চাই। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা জীবনের গান গাইতে চাই।

দুই শতাব্দীর প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রোববার দুপুরে ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে আসেন নিতাই রায় চৌধুরী। এ সময় পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত তালপাতায় লেখা প্রাচীন বাংলা সাহিত্যের পাণ্ডুলিপি ও বিভিন্ন বই পরিদর্শন করেন তিনি।

এছাড়া মন্ত্রী যশোর ইনস্টিটিউট চত্বরে শতাব্দী প্রাচীন টাউন ক্লাব ঘুরে দেখেন। এর আগে তিনি যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে অবস্থানকালে তিনি বলেন,  মানুষকে পাঠাগারমুখী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। এ জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানামুখী তৎপরতা চলতে থাকবে। পাঠাগারের পরিবেশটাও নান্দনিক করার চিন্তা রয়েছে। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ সময় মন্ত্রী ৫০ লাখ টাকা বরাদ্দ দেন।

এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

পতিত আওয়ামী লীগ সরকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে: সংস্কৃতিমন্ত্রী

পতিত আওয়ামী লীগ সরকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে: সংস্কৃতিমন্ত্রী

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

সরকারি কাজে দলের কেউও বাধা দিলে ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

সরকারি কাজে দলের কেউও বাধা দিলে ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই উদ্বোধন করা হবে: সংস্কৃতিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই উদ্বোধন করা হবে: সংস্কৃতিমন্ত্রী

আরও পড়ুন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম