Logo
Logo
×

Advertisement

জাতীয়

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৩৬ এএম

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সংগৃহীত ছবি

Advertisement

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্বের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

একই সঙ্গে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া চেয়েছেন। এছাড়া দেশের শান্তি, অগ্রগতি ও সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মঙ্গল কামনায়ও হাজিদের কাছে বিশেষ প্রার্থনার আহ্বান জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন মানুষকে সহীহ বুঝ দান করেন, সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন এবং মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখেন। তিনি আরও দোয়া কামনা করে বলেন, দেশ যেন সব ধরনের অস্থিরতা, বিভেদ ও সংকট থেকে মুক্ত থেকে উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যেতে পারে।

রোববার (২৪ মে) হজযাত্রীদের মিনায় রওনা করার সময় এ দোয়া চেয়েছেন তিনি।

ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, হাজিদের কল্যাণে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। হজযাত্রীদের যাতায়াত, আবাসন, চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। হাজিরা যাতে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক পরিবেশে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পবিত্র হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ধৈর্য, শৃঙ্খলা, ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার মহান শিক্ষা। তাই তিনি হাজিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ এবং বিশ্ব মানবতার শান্তির জন্য মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করেন।

তিনি একইসঙ্গে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সকল ধরনের ষড়যন্ত্র, ক্ষতি, অপপ্রচার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মহান আল্লাহর হেফাজতে রাখার জন্যও বিশেষ দোয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার তাওফিক দান করেন।

এছাড়া হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ও সৌদি সরকারের নেওয়া বিশেষ আয়োজনের প্রশংসা করেছেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, এবারের হজ ব্যবস্থাপনা আগের যেকোনো সময়ের তুলনায় আরও উন্নত ও সুশৃঙ্খল হয়েছে। 

ধর্মমন্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ, সৌদি আরব সরকার অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা নিয়েছে। হাজিদের যেন কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে তারা আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের খেদমতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞ। মিনায়, আরাফায় ও মুজদালিফায় এবারের আয়োজন অত্যন্ত সুন্দর ও উন্নত হয়েছে। এত বড় পরিসরে এমন আয়োজন করা সত্যিই প্রশংসার দাবি রাখে।

ধর্মমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় এবারের হজ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম