Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:১১ পিএম

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

Advertisement

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। 

পরিবর্তিত সময় অনুযায়ী, আগামীকাল সোমবার (১ জুন) বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে, সোমবার দুপুর ১২টায় ওই সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছিল।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে রোববার (৩১ মে) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ঈদ উপলক্ষে সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তে আগামীকাল সোমবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

পুলিশের ভেতরে চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

পুলিশের ভেতরে চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

আরও পড়ুন

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম