Logo
Logo
×
   

জাতীয়

প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম

প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেটের অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। ভঙ্গুর অর্থনীতি হলেও আশা করছি বাজেটের শুরুটা ভালো হবে।

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সেই সঙ্গে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে কাজ করছে সরকার।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিগত সময়ে দেশকে যে ঋণনির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভরতা বাড়াতে হবে। অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে উৎপাদনশীল খাতের সম্প্রসারণ এবং বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই নতুন বাজেটে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির বিষয়টিও গুরুত্ব পাবে। সরকার এমন পরিবেশ সৃষ্টি করতে চায়, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আস্থা নিয়ে বিনিয়োগ করতে পারেন।

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে অর্থনীতি দুর্বল অবস্থার মধ্যে রয়েছে। এর প্রভাব বিভিন্ন খাতে এখনও রয়ে গেছে। তবে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .