Logo
Logo
×

Advertisement

জাতীয়

চব্বিশে যে রায়ের পর পতন ঘণ্টা বেজেছিল শেখ হাসিনার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:০১ পিএম

চব্বিশে যে রায়ের পর পতন ঘণ্টা বেজেছিল শেখ হাসিনার

শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

২০২৪ সালের ৫ জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহাল রেখে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তখন হয়তো কেউ কল্পনাও করেননি যে মাত্র দুই মাসের ব্যবধানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যাবে। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে ওই রায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে আলোচনায় আসে পরে।

হাইকোর্টের ওই রায় ঘোষণার দিন বিষয়টি খুব বেশি আলোচনায় আসেনি। এমনকি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনকারী অনেক সাংবাদিকও তখন খবরটিকে বড় কোনো ঘটনা হিসেবে দেখেননি। কিন্তু রায়ের পরপরই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নতুন গতি পায়।

শুক্রবার (৫ জুন) সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে হাইকোর্টের সেই রায় ঘোষণার দুই বছর পূর্ণ হয়েছে।

গত বছর বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের কেউ ভাবেনি এই সহিংস আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে গড়াবে।’

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। শুরুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার আন্দোলনকে তেমন গুরুত্ব দেয়নি। সে সময় বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং আলোচিত ‘ছাগলকাণ্ডে’ মতিউর রহমানকে ঘিরে আলোচনা জনপরিসরে ছিল। কোটা আন্দোলনের কারণে এসব বিষয়ও আড়ালে চলে যায়। ফলে শুরুতে সরকার আন্দোলন ঠেকাতে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি।

তবে অল্প সময়ের মধ্যেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। আন্দোলনের ব্যাপ্তি বাড়তে থাকলে সরকার কঠোর অবস্থান নেয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

পরদিন দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করলে তাদের সঙ্গে পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র রূপ নেয়। সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণহানির ঘটনাও বৃদ্ধি পায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ব্যাপক গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ সামনে রেখে নানা অপতৎপরতা শুরু

শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ সামনে রেখে নানা অপতৎপরতা শুরু

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: শাহে আলম

আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: শাহে আলম

শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা

শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা

আরও পড়ুন

মানবপাচার প্রতিরোধে ইমামদের এগিয়ে আসার আহ্বান

মানবপাচার প্রতিরোধে ইমামদের এগিয়ে আসার আহ্বান

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশ কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা, জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বাংলাদেশ কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা, জানতে চেয়েছে সংসদীয় কমিটি

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম