Logo
Logo
×

Advertisement

জাতীয়

আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা যেসব এলাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা যেসব এলাকায়

Advertisement

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। 

আগামী ৩-৪ দিনের মধ্যে বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে।

এ অবস্থায় আজ সন্ধ্যা ৬টা থেকে সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Advertisement

আবহাওয়ার খবর বৃষ্টি

Advertisement

আরও পড়ুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম