Logo
Logo
×

Advertisement

জাতীয়

৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:০৭ পিএম

৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ

Advertisement

দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষে এক বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান করা হয়েছে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হয়েছেন মো. আবুল কালাম আজাদ।

এ ছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজিবকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নিয়োগ চুক্তিভিত্তিক এবং মেয়াদ হবে এক বছর। নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

এ ছাড়া তাদের নিয়োগের অন্যান্য শর্ত ও সুবিধা চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

নিয়োগে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা স্টেনোটাইপিস্ট

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা স্টেনোটাইপিস্ট

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

আরও পড়ুন

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

মেট্রোরেল হবে আরও দুটি, সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম