Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

Advertisement

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাননীয় স্পিকার ৩২ হাজার ৫০৯ নয়। এরপরে আরও ২৬ হাজার এবং আরও ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিভিন্ন মামলা জটিলতার কারণে আমরা নিরসন করতে পারছি না। আজকে চার মাস হতে চলল- এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। প্রথম সপ্তাহ থেকেই আদালত পাড়ায় মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করেছি। কিন্তু জানি না এখন পর্যন্ত অ্যাপিলিয়েট ডিভিশন থেকে কোনো কজলিস্টে এগুলি আসছে না।

বুধবার (১৭ জুন) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ‘প্রাইমারি স্কুলে হেডমাস্টারের অভাব’ এ প্রসঙ্গে একটি বিবৃতি দেন। তার উত্তরে ৩০০ বিধিতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সারা বাংলাদেশে এ শিক্ষকের অভাব সবাই বলছে। এটি একটি নয়- এনটিআরসিতে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ, কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সেটিও মামলায় জটিলতায় ঝুলে আছে। সেখানেই শেষ নয়। প্রত্যেকটি প্রাইমারি স্কুলে আমাদের দপ্তরি কাম নাইটগার্ড সেগুলিও মামলার কারণে ঝুলে আছে। আমাদের মামলার যদি পরিসংখ্যান দেখি তাহলে হাজার হাজার মামলা আমরা দেখতে পাচ্ছি।

ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আরও ৩৩ হাজার হেডমাস্টারের পজিশন খালি হয়েছে। আপনি একটু ভেবে দেখুন সারা দেশে এখনো যারা হেডমাস্টার হতে পারেননি, তারা অবসরে চলে যাচ্ছেন এবং হেডমাস্টার হতে পারছেন না। আমি মাননীয় সংসদ সদস্য এবং সবার অবগতির জন্য বলছি- আপ্রাণ চেষ্টা করার পরও মামলা জটিলতার কারণে এগুলি নিরসন হচ্ছে না।

শিক্ষামন্ত্রী বলেন, আবার প্রাথমিক স্কুলের প্রশাসনিক বদলির কথা বলা হয়েছে। আমি সংসদ সদস্যদের জ্ঞাতসারে বলতে চাই এগুলি উপজেলা এবং জেলা এবং বিভাগীয় পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি এডুকেশন ইজ দা এসেন্স কমিউনিটি ফর অ্যাভরিবডি অতএব সবার এ বিষয়টি গুরুত্ব দেয়। আপনার মাধ্যমে আমি এ বিষয়টি সবাইকে অবগত করলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

সরকার মাদকমুক্ত জাতি গড়ে তুলতে চায়: শিক্ষামন্ত্রী

সরকার মাদকমুক্ত জাতি গড়ে তুলতে চায়: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো

যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো

আরও পড়ুন

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম