Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজনৈতিক কারণে পদবঞ্চিত ৭ কর্মকর্তার আবেদন, পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম

রাজনৈতিক কারণে পদবঞ্চিত ৭ কর্মকর্তার আবেদন, পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি

ফাইল ছবি।

Advertisement

বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত এবং নানাভাবে হয়রানির শিকার হওয়া ৭ জন সরকারি কর্মকর্তার আবেদন পর্যালোচনায় ৫ সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত এবং নানাভাবে হয়রানির শিকার ৭ জন অবসরপ্রাপ্ত এবং অকাল অবসরপ্রাপ্ত কর্মকর্তার আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অণুবিভাগের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে। কমিটির বাকি ৪ জন সদস্য হলেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অণুবিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি ৭ জন কর্মকর্তার প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা করবে। তবে আদালতের সুনির্দিষ্ট আদেশ রয়েছে এমন বিষয়াদি এই কমিটির আওতাবহির্ভূত থাকবে।

কমিটিকে আগামী ১ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৪ শাখা এই কমিটিকে সাচিবিক সহায়তা করবে।

এছাড়া সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভার সদস্যরা প্রতি সভার জন্য যেভাবে সম্মানী পেয়ে থাকেন, এই কমিটির সদস্যরাও একই খাত থেকে সমপরিমাণ সম্মানী পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন

নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

নিয়োগে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা স্টেনোটাইপিস্ট

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা স্টেনোটাইপিস্ট

দুর্নীতিবাজ শনাক্তে কমিটি, বিদেশ সফরে কড়াকড়িসহ সচিবদের ২৩ নির্দেশনা

দুর্নীতিবাজ শনাক্তে কমিটি, বিদেশ সফরে কড়াকড়িসহ সচিবদের ২৩ নির্দেশনা

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম