Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩১ পিএম

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২১ জুন) বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে হাইকমিশনার শিক্ষামন্ত্রীকে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এ সময় উভয় পক্ষ যুব উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকার শেষে হাইকমিশনার পাকিস্তানের শিয়ালকোটে অবস্থিত বিখ্যাত ‘ফরওয়ার্ড স্পোর্টস’ দ্বারা উৎপাদিত একটি ফুটবল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এর আগে বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে বিতরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে এই মানের ১,০০০টি ফুটবল হস্তান্তর করা হয়েছে। এই উচ্চ-মানের ফুটবলগুলো বাংলাদেশি যুবকদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য ও ফিটনেস বাড়াতে সাহায্য করবে এবং ফুটবল খেলার প্রতি তাদের আগ্রহ ও অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে, যার প্রতি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অগাধ ভালোবাসা ও উদ্দীপনা রয়েছে।

আলোচনাকালে হাইকমিশনার উল্লেখ করেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বজুড়ে ফুটবল উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে স্বীকৃত। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলসহ বিশ্বের মোট উৎপাদিত ফুটবলের একটি বিশাল অংশ এখানেই তৈরি হয়। এর মধ্যে রয়েছে ২০১৪ সালের ‘ব্রাজুকা’, ২০১৮ সালের ‘টেলস্টার’, ২০২২ সালের ‘আল-রিহলা’ এবং চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য তৈরি অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’।

পাকিস্তানের হাইকমিশনারের এই আন্তরিক উদ্যোগ ও উপহারের ভূয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন। একই সাথে তিনি বৈঠকে আলোচিত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ

তিয়ানজিনে শিক্ষামন্ত্রী কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

আরও পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: স্বপন

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: স্বপন

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সভায় বিমানমন্ত্রী বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম