Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংসদে তথ্যমন্ত্রী

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি; তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা (সার্বক্ষণিক) কর্মরত রয়েছে।

সোমবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আবদুল মান্নানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, সারা দেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো হলো- গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি; তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে এই কমিটির মাধ্যমে দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করে ‘তথ্যবিবরণী’ এবং ‘প্রতিবাদলিপি’ সরকারি ও বেসরকারি সকল গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠানো হচ্ছে।

তিনি জানান, সদর দপ্তরের পাশাপাশি তথ্য অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পর্যায়ে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে।

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে অধিদফতরের ফিচার শাখা থেকে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালসমূহে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

তথ্যমন্ত্রীর সঙ্গে বৃটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে বৃটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

আরও পড়ুন

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম