Logo
Logo
×
   

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:২৪ এএম

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

আইকিউএয়ারের তালিকায় ঢাকা ৩৪তম অবস্থানে রয়েছে।

বায়ুদূষণের বৈশ্বিক সূচকে শনিবার ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো ও বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান প্রায় একই পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের তালিকায় সাও পাওলো ২৩তম এবং ঢাকা ৩৪তম অবস্থানে রয়েছে।

শহর দুটির মধ্যে সাও পাওলোর এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ৭০ এবং ঢাকার ৬৫। এই স্কোর অনুযায়ী উভয় শহরের বাতাসই ‘সহনীয়’ বা মাঝারি মানের হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (২৭ জুন) সকাল ৮টা ৫৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সর্বশেষ এসব তথ্য জানায়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। 

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এদিকে, শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ এই শহরটির বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম