Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩

ফাইল ছবি

Advertisement

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, ১৩ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত এবং ৩৯ জন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারে জড়িত এবং একজন ছিনতাইকারী ও ডাকাতি মামলায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম