Logo
Logo
×
   

জাতীয়

ভূমি জরিপ অধিদপ্তরের দুই কর্মচারীর শাস্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম

ভূমি জরিপ অধিদপ্তরের দুই কর্মচারীর শাস্তি

ফাইল ছবি

দুর্নীতির দায়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এক কর্মচারীকে বরখাস্তে এবং আরেকজনের বেতন গ্রেড অবনমন করা হয়েছে।

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ বিভাগীয় শাস্তি নেওয়া হয় বলে ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তাদের মধ্যে রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনা অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সবশেষ তিনি পাবনার বেড়ায় সেটেলমেন্ট অফিসে কর্মরত ছিলেন।

অন্যদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে বেতন গ্রেডের এক ধাপ নিচে নামিয়ে লঘু দণ্ড দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় বলছে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে। ভূমি সেবাকে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত রাখতে মন্ত্রণালয়ের অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের যে কোনো রকমের অনিয়ম প্রতিরোধের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .