দুই জেলা ও সিআইডি পেল নতুন পুলিশ সুপার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
|
ফলো করুন |
|
|---|---|
ঝালকাঠি ও ফরিদপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সিআইডিতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী- ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ফরিদপুর পাঠানো হচ্ছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

