Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

Advertisement

বাংলাদেশ ব্যাংক জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রেখেছে। আগামী ডিসেম্বর পর্যন্ত পূর্বের সুদহারই বহাল থাকবে।

সোমবার (৬ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। পরে তা দেশের সব তফশিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে গত ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

সেই প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুদের হার অপরিবর্তিত রাখার ফলে নতুন বিনিয়োগকারী এবং যেসব গ্রাহক নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র কিনবেন, তারা আগের মতোই বিদ্যমান হার অনুযায়ী মুনাফা পাবেন। একই সঙ্গে বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আনা হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম