Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

মিসরের সঙ্গে ফিফা জিতেছে: আসিফ নজরুল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম

মিসরের সঙ্গে ফিফা জিতেছে: আসিফ নজরুল

Advertisement

‘গতকালের খেলায় মিসরের সঙ্গে ফিফা জিতেছে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বুধবার (৮ জুলাই) দুপুর ‌১টা ২০ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন।

ড. আসিফ নজরুল লিখেছেন, ‌‘গতকালের খেলায় মিসরের সঙ্গে ফিফা জিতেছে। এর আগের দিনও ফিফার খেলা ছিল। সেদিন অবশ্য ফিফা হেরে গেছে বেলজিয়ামের কাছে।’

তিনি আরও লেখেন, ‘এবারের বিশ্বকাপে খেলছে ৪৯টি দল। ৪৮টি দেশ + ফিফা!’

গত ২৪ জুন একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘এবারের বিশ্বকাপে আমার প্রিয় দল ইরান।’ যদিও ইরান বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

গতকাল লিওনেল মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে কাঁদিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে থাকার পরও মেসির গোল ও অ্যাসিস্টে ম্যাচে ফেরে চ্যাম্পিয়নরা।

পরে অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার পর থেকেই ফিফার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছেন নেটিজেনরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম