Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

আগস্টে ২ দফায় টানা চারদিন করে ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

আগস্টে ২ দফায় টানা চারদিন করে ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ফাইল ছবি

Advertisement

আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ অবকাশের সম্ভাবনা। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটিতে রয়েছে দুটি সাধারণ সরকারি ছুটি। আর প্রতিটি ছুটির পরের কর্মদিবসে মাত্র একদিনের ঐচ্ছিক ছুটি নিলেই সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে দুই দফায় টানা চার দিন করে ছুটি উপভোগ করা যাবে।

প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।

ওইদিন একদিনের ছুটি নিলে ৫ আগস্টের (বুধবার) সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্টের (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে।

এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ওইদিন একদিনের ছুটি নিলে ২৬ আগস্টে (বুধবার) সরকারি ছুটির সঙ্গে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্টে (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি পেয়েছিল ‌সরকারি চাকরিজীবীরা। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ধরে ছয়দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিনের ছুটির সুযোগ করে দেওয়া হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম