Logo
Logo
×

Advertisement

জাতীয়

৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

সারাদেশে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। সংগৃহীত ছবি

Advertisement

দেশের ছয় বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষ সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই ছয় বিভাগের কোথাও কোথাও ভারী ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তবে সোমবার (১৩ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। অর্থাৎ সোমবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশেই বৃষ্টি হয়েছে। ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে ইউটিএল’র বিবৃতি

প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে ইউটিএল’র বিবৃতি

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি

বাংলাদেশের কাছে ১০ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে জাতিসংঘ রোহিঙ্গা সংকটের আড়ালে বাড়ছে মানবপাচারের ঝুঁকি

রোহিঙ্গা সংকটের আড়ালে বাড়ছে মানবপাচারের ঝুঁকি

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম