Logo
Logo
×

Advertisement

জাতীয়

১৭ বছর খাল সংস্কার না করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: ত্রাণমন্ত্রী

Advertisement

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

১৭ বছর খাল সংস্কার না করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: ত্রাণমন্ত্রী

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ১৭ বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার খালগুলো সংস্কার না করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যাপরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করবে সরকার।

বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে খাল খনন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাঁশখালীর জলকদর খালকে মডেল খাল হিসেবে ঘোষণা দিয়েছেন মন্ত্রী।

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বন্যাপরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে উঁচু স্থানে বীজতলা তৈরির ব্যবস্থা, প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে, যাতে আসন্ন মৌসুমে খাদ্য উৎপাদন ব্যাহত না হয়। প্রধান মন্ত্রী সারা দেশে ৫০টি খাল বৃহৎ খাল খননের উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে বাঁশখালী জলকদর খাল একটি।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল হক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, থানার ওসি মো. রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম, চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পিপি নাছির উদ্দিন প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম