Logo
Logo
×
   

জাতীয়

সব ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

সব ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

ছবি: যুগান্তর

কৃষিমন্ত্রী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। বাংলাদেশের নাগরিক যে ধর্মেরই হোক তাদের নাগরিক হিসেবে সরকার নিরাপত্তা দেবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর মন্দিরে রথযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আমিনুর রশীদ বলেন, যুগে যুগে একটি পক্ষ হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে কুমিল্লাসহ সারা দেশে ফায়দা লোটার চেষ্টা করেছে, তবে ভবিষ্যতে আর তা হতে দেওয়া হবে না। 

মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এছাড়া জগন্নাথপুর মন্দিরের উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতায় সরকারের সর্বোচ্চ সহায়তা অব্যাহত থাকবে। 

রথযাত্রার উদ্বোধন ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ হাজারো ভক্ত ও দলীয় নেতাকর্মীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম