Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪০ হাজার গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:২২ পিএম

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪০ হাজার গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

​সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রায় তিন মাসের এই অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

এছাড়া এই একই সময়ে অন্যান্য মামলা ও সাধারণ অভিযানে গ্রেফতার করা হয়েছে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে। সব মিলিয়ে সারাদেশে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনে।

​মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।

​উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলবার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান।

​মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সারাদেশে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম