Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৯, মামলা ৩০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:২১ পিএম

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৯, মামলা ৩০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করেছে পুলিশ। 

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগে ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধ দমন অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অভিযান চলাকালে গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম