Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

অস্ট্রেলিয়ায় ‘কোডিং ফেস্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন বাংলাদেশি গবেষক দল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম

অস্ট্রেলিয়ায় ‘কোডিং ফেস্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন বাংলাদেশি গবেষক দল

Advertisement

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি আয়োজিত ‘কোডিং ফেস্ট ২০২৬’-এ ‘বেস্ট প্রজেক্ট ইন এআই ফর এডুকেশন’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের একটি গবেষক দল। ‘শিখাই’ শিরোনামের উদ্ভাবনী প্রকল্পের জন্য দলটি এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। মঙ্গলবার (২৮ জুলাই) তারা এ পুরস্কার অর্জন করে।

বাংলাদেশের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির প্রতিনিধিত্বকারী দলটি আন্তর্জাতিক এই আসরে মোট চারটি গবেষণাপত্র উপস্থাপন করে এবং চারটিই সম্মেলনে গৃহীত হয়। এর মধ্যে পুরস্কারপ্রাপ্ত গবেষণাপত্র ‘শিখাই’-এর লেখক ছিলেন এমডি. তাহসান ইসলাম, এমডি. তানজিম আলম তাসিন, সৌরভ চন্দ্র দাস এবং এমডি. আশরাফুজ্জামান।

তারা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাডুকেশন টেকনোলজি এবং ডিপার্টমেন্ট অব আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংর শিক্ষক ও শিক্ষার্থী। বাকি তিনটি গৃহীত গবেষণাপত্রও বিভিন্ন গবেষকের যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোক্তার আলী এ সাফল্যের জন্য গবেষক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক একাডেমিক সম্পৃক্ততার ক্রমবর্ধমান উৎকর্ষের প্রতিফলন।

দলের চারটি গবেষণা প্রকল্পের মধ্যে ছিল— ইইজি সিগন্যাল ব্যবহার করে নিউরো-সিম্বলিক এআইভিত্তিক সহায়ক যোগাযোগ ব্যবস্থা, ব্লকচেইন-সমন্বিত নিরাপদ ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরিবেশবান্ধব আইওটি-ভিত্তিক স্মার্ট কৃষি সমাধান। এসব প্রকল্প প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োগযোগ্যতারও প্রমাণ দিয়েছে।

পুরস্কার গ্রহণের পর সৌরভ চন্দ্র দাস বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং উন্নত গবেষণা ও প্রযুক্তিতে বাংলাদেশের সম্ভাবনা এবং উদ্ভাবনী সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম