Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ডিএমপি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩

ফাইল ছবি

Advertisement

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ২৭টি মামলা করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, রমনা বিভাগ ২৭ জন, লালবাগ ২৪ জন, ওয়ারী ৩৬ জন, মতিঝিল ৯৬ জন, তেজগাঁও ৩৮ জন, মিরপুর ১২২ জন, গুলশান ৩৮ জন, উত্তরা ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০টি ইয়াবা বড়ি, ৩০টি মুঠোফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম