Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

Advertisement

সরকার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে এবং দেশের বিশাল যুবসমাজকে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর মিরপুরে সমাজসেবা অধিদপ্তর ও ইউসেপ বাংলাদেশ -এর উদ্যোগে 'সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছেন। এই লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরেও তৃতীয় একটি ভাষা শেখা আবশ্যক। এভাবে গড়ে ওঠা দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা গেলে, যেমন একদিকে তাদের পরিবারে সচ্ছলতা আসবে, অন্যদিকে জাতীয় রেমিট্যান্সের প্রবাহও বৃদ্ধি পাবে। এ প্রেক্ষাপটে তিনি কেয়ার গিভিং খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এই প্রকল্পের উদ্দেশ্য চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় সমাজের পিছিয়ে পড়া বেকার যুবসমাজ, বিশেষত দরিদ্র যুব-যুবমহিলা, প্রতিবন্ধীতা সম্পন্ন ব্যক্তি, সুবিধাবঞ্চিত নৃ-জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠী, মাদ্রাসা শিক্ষার্থী এবং 'জুলাই, ২০২৪ আন্দোলন'-এ অংশগ্রহণকারী যোদ্ধাদের জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দরিদ্রতা  দূর করা এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা। এ প্রকল্পের আওতায় মোট ৭৫০০ জনকে ১৯ টি জেলায় ১৭টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ ,  সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্‌বুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেফ বোর্ড অফ গভর্নরস -এর সদস্য ড. মোহাম্মদ আবদুল মজিদ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের জাপান সফর: বাংলাদেশের নীল অর্থনীতির নতুন দিগন্ত

তারেক রহমানের জাপান সফর: বাংলাদেশের নীল অর্থনীতির নতুন দিগন্ত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো

টোকিওতে তারেক রহমানের সঙ্গে তারো আসোর বৈঠক বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো

আরও পড়ুন

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম