Logo
Logo
×

Advertisement

জাতীয়

অননুমোদিত প্রতিষ্ঠানের হজ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

অননুমোদিত প্রতিষ্ঠানের হজ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

ফাইল ছবি

Advertisement

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আয়োজিত ১৪৪৭ হিজরি (২০২৭) হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা এক চিঠিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, আগামী ৯ আগস্ট (রোববার) সন্ধ্যা ৭টায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে বলা হয়, অনুষ্ঠানটির আয়োজক ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ এজেন্সি বা অংশীজন নয়। ফলে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার প্রতিষ্ঠানটির নেই। এছাড়া এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও অবগত নয়।

স্মারকে আরও বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সেনা মালঞ্চে অনুষ্ঠিতব্য ওই সংবর্ধনা অনুষ্ঠানটি বন্ধ করা প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। 

এর আগে একই দিন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানায়। 

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ বা ওমরাহ এজেন্সি নয়। অনুমোদনহীন প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন হজ এজেন্সি, হজযাত্রী এবং অনুমোদনহীন হজ কাফেলা বা গ্রুপকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং প্রতারণামূলক কার্যক্রমের আশঙ্কা রয়েছে।

চিঠিতে এ অবস্থায় অনুষ্ঠানের আয়োজন বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান হাফিজ জিয়াউর রহমানের উদ্যোগে ৯ আগস্ট সন্ধ্যা ৭টায় সেনা মালঞ্চে হজের লিড ও সহযোগী এজেন্সিগুলোকে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজনের কথা উল্লেখ করা হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন নিবন্ধন ফরমও সংযুক্ত করা হয়। 

এই এজেন্সির বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হজ এজেন্সির মালিকরা একাধিকবার অভিযোগ দিয়ে আসছেন। কিন্তু অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

শনিবার খোলা থাকবে ব্যাংক, কারণ কী

শনিবার খোলা থাকবে ব্যাংক, কারণ কী

হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ কততম?

হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ কততম?

এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের বাকি আর দুই দিন

এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের বাকি আর দুই দিন

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাপ্তিও হতে হবে মিয়ানমারেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাপ্তিও হতে হবে মিয়ানমারেই: প্রধানমন্ত্রী

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম