Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:১৮ এএম

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

Advertisement

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

আরও পড়ুন

মহাপরিচালকের ক্ষোভ প্রকাশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম