Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

এলডিসি উত্তরণে সময় বৃদ্ধি

নিউজিল্যান্ডের জোরালো সমর্থন চায় বাংলাদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

নিউজিল্যান্ডের জোরালো সমর্থন চায় বাংলাদেশ

Advertisement

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে অতিরিক্ত তিন বছর সময় বৃদ্ধিতে নিউজিল্যান্ডের জোরালো সমর্থন চেয়েছে বাংলাদেশ। এছাড়া রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) চুক্তির সদস্যপদ লাভ, দেশটির সঙ্গে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করতে দেশটির সক্রিয় সমর্থন চাওয়া হয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের (এমএফএটি) সদর দপ্তরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবগুলো তুলে ধরা হয়। বৈঠকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এতে ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ইশতিয়াক আহমেদ অংশ নেন। নিউজিল্যান্ডের ট্রেড নেগোসিয়েশনস অ্যান্ড পলিসি ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সারা মেম্যান্ড ও ইউনিট ম্যানেজার জোনাস হোল্যান্ডের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল অংশ নেয়। 

বৈঠকে আরসিইপিতে বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। সদস্যপদের জন্য প্রয়োজনীয় প্রশ্নগুলোর বিস্তারিত জবাব জমা দেওয়া হয়েছে। আরসিইপির উচ্চমানের বাণিজ্যিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন নীতি ও প্রতিষ্ঠান সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়। বৈঠকে এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের অতিরিক্ত সময়ের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এজন্য জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে বাংলাদেশ যে আবেদন করেছে সেটির পক্ষে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতা তুলে ধরে নিউজিল্যান্ডের সমর্থন চাওয়া হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের বিষয়টিও গুরুত্ব পায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম