Logo
Logo
×

Advertisement

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:০৯ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

Advertisement

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

লঘুচাপের প্রভাবে সমুদ্রের পরিস্থিতিও কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও শক্তিশালী হলে এর প্রভাব উপকূলীয় এলাকার আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতিতে বাড়তে পারে। তাই সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩ বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

লঘুচাপের প্রভাবে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

লঘুচাপের প্রভাবে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আরও পড়ুন

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের পাঁচ কর্মচারী

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের পাঁচ কর্মচারী

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম