Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

হামে এ সময় আরও ১ হাজার ৩১ শিশু আক্রান্ত হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১ শিশু।

সোমবার (১৭ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৬ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯১৫ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৫০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮১। এই সময়ে ৯২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

৮ মাস পর হামে মৃত্যুহীন দিন

৮ মাস পর হামে মৃত্যুহীন দিন

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীতে তিন বাসে আগুন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম