Logo
Logo
×
   

জাতীয়

এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়ন

আবেদন জমা পড়েছে ১২ লাখের বেশি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

আবেদন জমা পড়েছে ১২ লাখের বেশি

ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার রাজধানীর একটি হোটেলে ‘কিউএস (সাইমন্ডস কুয়াকোয়ারেলি­) বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘এবার এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অসংখ্য আবেদন জমা পড়েছে। অবস্থা দেখে মনে হয় প্রায় সব শিক্ষার্থীই খাতা পুনর্মূল্যায়ন করাতে চায়। ইতোমধ্যে ১২ লাখেরও অধিক খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। যা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তাই আমরা খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছি, যাতে কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা যাবে সেগুলোর আওতা নির্দিষ্ট করা যায়। 

এ সময় তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধি করতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের সহজেই বাংলাদেশের ভিসা পাওয়া সম্ভব হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .