Logo
Logo
×

Advertisement

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ফাইল ছবি

Advertisement

তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি হাজির হন। এসময় রোহিঙ্গাদের সংখ্যা-সংক্রান্ত মিয়ানমারের তথ্যকে ভুল উল্লেখ করে জাতিসংঘের নিবন্ধিত তথ্যকে গ্রহণযোগ্য বলে জানিয়েছে ঢাকা।

বিবিসি বাংলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বলেছেন, ‘মিয়ানমার থেকে যে একটা স্টেটমেন্ট ইস্যু হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে।

এর আগে, শনিবার মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ দেশটির রাখাইন রাজ্যের বাসিন্দা।

রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফেরত নিতে ইচ্ছুক। ওই বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠিকে ‘বাঙালি’ বলে উল্লেখ করা হয়। এরপরই মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের এই পদক্ষেপ নিল ঢাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাপানে ফের যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

জাপানে ফের যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

এআই ব্যবহারে নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ, ইউনেস্কোকে উদ্যোগ নেওয়ার আহ্বান

এআই ব্যবহারে নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ, ইউনেস্কোকে উদ্যোগ নেওয়ার আহ্বান

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

আরও পড়ুন

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম