Logo
Logo
×
   

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ভোট ২০ আগস্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন: কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ভোট ২০ আগস্ট

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়। এরপর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ১৯৯১-এর আইন অনুযায়ী আজকে আমাদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বিকাল ৪টায় সময় অতিক্রান্ত হয়েছে। বাছাইয়ের পর আমরা জানিয়েছিলাম- দুজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। তাদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সেই অনুযায়ী আগামী ২০ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন— অলি আহমেদ বীর বিক্রম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০ আগস্ট সংসদে ভোট: ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের শুরুতে নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন। এরপর ভোটগ্রহণ শুরু হবে।

যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা: আখতার আহমেদ বলেন, ভোটের জন্য ব্যালট পেপার তৈরি করা হবে। ব্যালট পেপারে দুটি অংশ থাকবে— একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট অংশ। মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, ভোট প্রদানকারী সংসদ সদস্যের নাম এবং বিভক্তি নম্বর। এর নিচে থাকা নির্ধারিত স্থানে সংসদ সদস্য পূর্ণ নাম ও স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .