Logo
Logo
×
   

জাতীয়

তিন দেশ থেকে ১ লাখ ১৫ হাজার টন সার আমদানির অনুমোদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম

তিন দেশ থেকে ১ লাখ ১৫ হাজার টন সার আমদানির অনুমোদন

কানাডা, রাশিয়া ও সৌদি আরব- এই তিন দেশ থেকে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব তিনটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, কানাডা ও রাশিয়া থেকে ৭৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) এবং সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে সরকারের খরচ হবে ৫৬৪ কোটি ২৪ লাখ ৮২ হাজার ৮৮৭ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .