Logo
Logo
×

Advertisement

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষাৎ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। 

সাক্ষা‌তে বাংলাদেশে এমএসএফ-এর চলমান মানবিক ও চিকিৎসা কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, মানবিক সংকটে চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে বাংলাদেশে এমএসএফ-এর কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ায় এমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মানবিক সংকটের সময় মানুষের জীবন রক্ষা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে জরুরি চিকিৎসাসেবা ও মানবিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে দুর্যোগ, বাস্তুচ্যুতি, রোগের প্রাদুর্ভাব এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশে এমএসএফ-এর বিভিন্ন মানবিক কার্যক্রম এবং মাঠপর্যায়ে তাদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধিদল বাংলাদেশে তাদের কার্যক্রমের অভিজ্ঞতা, মানবিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা এবং ভবিষ্যৎ কার্যক্রমের সম্ভাবনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করে।

সাক্ষা‌তে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ভবিষ্যতে স্বাস্থ্য ও মানবিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, জরুরি চিকিৎসাসেবায় সক্ষমতা বৃদ্ধি এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়।

এমএসএফ-এর আন্তর্জাতিক সভাপতি বাংলাদেশে সংস্থা‌টির কার্যক্রম এবং মানবিক স্বাস্থ্যসেবা দেওয়ায় সংস্থাটির অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাংলাদেশে এমএসএফ-এর কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষা‌তে এমএসএফ-এর আন্তর্জাতিক সভাপতি পাশাপাশি বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের রিজিওনাল হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স লিড আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফ-এর কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

বিশ্বমঞ্চে বাংলায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে বাংলায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে যা বেরিয়ে এলো

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে যা বেরিয়ে এলো

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয়

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয়

আরও পড়ুন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম