Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের মতবিনিময়

এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় সদস্যদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় সদস্যদের

ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের মতবিনিময়। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকার পাশে অবহেলিত গাজীপুরের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সদস্যরা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মতবিনিয় সভায় তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় গাজীপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেইসঙ্গে এসব সমস্যা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের জন্য ফোরাম নেতাদের উদ্যোগ নিতে তাগিদ দেন সদস্যরা। 

প্রায় একই রকম তথ্য দিয়ে ফোরামের সদস্যরা বলেন, গাজীপুর ঢাকার পাশের জেলা হলেও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এই জেলার ওপর দিয়ে উত্তরাঞ্চলের জেলাগুলোর লোকজন চলাচল করলেও রাস্তা ভাঙাচোরা ও বেদখল হওয়ার কারণে সারাক্ষণ যানজট লেগে থাকে। মাদক, ছিনতাই, চাঁদাববাজি এখানের নিত্যাদিনের সমস্যা। সেইসঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। তাই, এসব সমস্যা সমাধানে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান ফোরাম নেতারা। সভায় গাজীপুরের স্থানীয়দের মধ্যে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভা শেষে ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়। সেইসঙ্গে আগামী ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি নির্বাচনের সিদ্ধান্ত হয়। পুনর্গঠিত কমিটিতে পূর্বে থেকে দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক ফয়সাল আলমকে সভাপতি ও রাশেদুল হককে সাধারণ সম্পাদক রেখে সিনিয়র সহসভাপতি করা হয় যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ আতাউর রহমানকে। সেইসঙ্গে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশ রুপান্তরের ফয়সাল খান, অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে আজকের পত্রিকার এস এম নূর মোহাম্মদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে সময়ের আলোর সাব্বির আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে চ্যানেল ওয়ানের শাহ আলম (জয়), স্টার নিউজের আল আমিন, সময় টিভির জাকারিয়া হারুন ও ঢাকা পোস্টের রাকিবুল হাসান তামিমকে দায়িত্ব দেওয়া হয়।

সভা শেষে ফোরামের সদস্যদের জন্য প্রেসক্লাবে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এতে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, ডিউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম