Logo
Logo
×

Advertisement

জাতীয়

টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

ফাইল ছবি।

Advertisement

দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে ২৯ ও ৩০ আগস্ট দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববারও দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

এক বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

এক বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

আরও পড়ুন

অধ্যাদেশ জারি সৌরবিদ্যুতের যন্ত্রাংশ ভাঙচুর ও চুরির কী শাস্তি

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ ভাঙচুর ও চুরির কী শাস্তি

‘১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর-উত্তরার বাসিন্দাদের প্রতি সুবিচার করেনি সরকার’

‘১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর-উত্তরার বাসিন্দাদের প্রতি সুবিচার করেনি সরকার’

অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে

অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে

ফুটপাতের পিঠা-ঝালমুড়ি-পেঁয়াজু দোকানেরও লাগবে লাইসেন্স

ফুটপাতের পিঠা-ঝালমুড়ি-পেঁয়াজু দোকানেরও লাগবে লাইসেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম