Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

Advertisement

অনুমোদন ছাড়াই টানা ১০ মাসের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।

মোহাম্মদ মনিরুজ্জামান (পরিচিতি নম্বর-২০৬৮৯) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে পদায়িত ছিলেন। এর আগে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ২০২৪ সালের ৮ অক্টোবর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। ৩১ অক্টোবর তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত হন। তবে নির্ধারিত সময় ২১ ডিসেম্বরের মধ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেননি। পরে বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায় বিভাগীয় কমিশনারের কার্যালয়।

এরপর ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলিপূর্বক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানেও তিনি দায়িত্বে যোগদান করেননি।

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

পরবর্তী সময়ে এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশনও তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। এরপর রাষ্ট্রপতি বরখাস্তের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম