Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

ফাইল ছবি

Advertisement

নেপালে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম । 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় স্পিকার শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রাকৃতিক এই দুর্যোগে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) হওয়া আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় দেশটির তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম