Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

এ বছর আর কয়টি সরকারি ছুটি পাবেন চাকরিজীবীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

এ বছর আর কয়টি সরকারি ছুটি পাবেন চাকরিজীবীরা

চলতি বছরে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরও কয়েকটি সরকারি ছুটি।

Advertisement

চলতি বছরের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। এখন বাকি বছরের শেষ চার মাসের কিছু বেশি সময়। এরমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরও কয়েকটি সরকারি ছুটি। যার মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এরমধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

২৭ আগস্ট পর্যন্ত বছরের বেশির ভাগ সরকারি ছুটি এরই মধ্যে শেষ হয়েছে। এখন বাকি রয়েছে পাঁচটি সরকারি ছুটির তারিখ।

সেপ্টেম্বরে এক দিন

৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না। 

অক্টোবরে দুই দিন

অক্টোবরে রয়েছে দুর্গাপূজার দুই দিনের ছুটি। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।

এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া সম্ভব। 

ডিসেম্বরে দুই দিন

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুটি সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নেওয়া গেলে ১৮ ও ১৯ ডিসেম্বরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম