Logo
Logo
×
   

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:০৭ এএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অভিনন্দন জানিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যলয়ের এক চিঠির মাধ্যমে এই অভিনন্দন বার্তা জানানো হয়।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান ও বাংলাদেশ দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে। নির্ভরযোগ্য বন্ধু হিসেবে জাপান বাংলাদেশের রাষ্ট্র গঠন ও উন্নয়ন প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে।

চিঠিতে উল্লেখ করা হয় যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)’ বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।

এতে বাংলাদেশের অধিকতর সমৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্যও কামনা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম