Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন সেই গাজী নজরুল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম

এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন সেই গাজী নজরুল

Advertisement

দল থেকে বহিষ্কারের পর এবার সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি—উভয় পদ থেকেই বাদ পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় জামায়াতে ইসলামীর অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিশেষ কমিটি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

এই কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বাদপড়া গাজী নজরুল ইসলামের পরিবর্তে আবদুল ওয়ারেছকে এবং এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে সদস্য করা হয়েছে। এছাড়া বিশেষ কমিটিতে গাজী নজরুল ইসলামের জায়গায় নাজিবুর রহমানকে নেওয়া হয়েছে।

আব্দুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির শূন্য পদে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে নতুন সভাপতি করা হয়েছে। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্দালিব রহমান পার্থ আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পদ ছাড়েন এবং তার স্থলাভিষিক্ত হন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।

পাশাপাশি কার্যউপদেষ্টা কমিটিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের পরিবর্তে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম