Logo
Logo
×

Advertisement

জাতীয়

লোডশেডিং নিয়ে যে আভাস দিল পাওয়ার গ্রিড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

লোডশেডিং নিয়ে যে আভাস দিল পাওয়ার গ্রিড

প্রতীকী ছবি।

Advertisement

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিকাল ৫টায় লোডশেডিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে।

তথ্য বলছে, সকাল ১০টায় ১ হাজার ৩ মেগাওয়াট এবং দুপুর ১২টায় ১ হাজার ২০৩ মেগাওয়াট লোডশেডিং হবে। তবে বিকালের দিকে বিদ্যুতের ঘাটতি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। দুপুর ২টায় লোডশেডিং ১ হাজার ৪৭১ মেগাওয়াট থেকে বিকাল ৩টায় ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং বিকাল ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াটে উঠতে পারে। বিকাল ৫টায় সর্বোচ্চ ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।   

এরপর সন্ধ্যায় কিছুটা কমলেও রাতে আবার বাড়তে পারে লোডশেডিং। সন্ধ্যা ৬টায় ২২১৬ মেগাওয়াট, সন্ধ্যা সাড়ে ৬টায় ১৫২৮ মেগাওয়াট এবং সন্ধ্যা ৭টায় ২৭৭০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। রাত ৮টায় ২৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে, রাত ৯টায় দেশের বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৮ হাজার ৭৩০ মেগাওয়াট হতে পারে। এ সময় উৎপাদন ধরা হয়েছে ১৫ হাজার ৯০০ মেগাওয়াট। রাত ১০টায় চাহিদা ১৭ হাজার ৯৭০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট এবং লোডশেডিং ২ হাজার ১৬৮ মেগাওয়াট।

এর আগে গত কয়েক দিনেও দেশে বড় ধরনের বিদ্যুৎ ঘাটতি দেখা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লোডশেডিংয়ে যেভাবে সচল রাখবেন আপনার ফোনের ব্যাটারি

লোডশেডিংয়ে যেভাবে সচল রাখবেন আপনার ফোনের ব্যাটারি

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

জাবিতে দিনে ২ ঘণ্টা লোডশেডিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ

জাবিতে দিনে ২ ঘণ্টা লোডশেডিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ

বরিশালে হাসপাতালেও ৮-১২ ঘণ্টা লোডশেডিং

গরমে রোগী-স্বজনদের দুর্ভোগ বরিশালে হাসপাতালেও ৮-১২ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ

দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ

দেশজুড়ে তীব্র লোডশেডিং

আবারও বন্ধ আদানির বিদ্যুৎ দেশজুড়ে তীব্র লোডশেডিং

আরও পড়ুন

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম