Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর শ্যোন অ্যারেস্ট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর শ্যোন অ্যারেস্ট

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। সংগৃহীত ছবি

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিংহ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

জানা যায়, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) ছিলেন আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীত পাশে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শাহজাহানকে গ্রেফতার দেখানো হয়।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়, যাতে ইসহাক নিহত হন। মামলার সুষ্ঠু তদন্ত ও আসামি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে যাওয়া ঠেকাতে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন ছিল।

এছাড়া শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট, ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক মামলা বিচারাধীন রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ দুপুর থেকে ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ দুপুর থেকে ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম