Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

আলোচিত ডা. জাহাঙ্গীর কবির। ফাইল ছবি

Advertisement

আলোচিত ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার বিরুদ্ধে ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণ করার পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে।

এ অভিযোগের তদন্তে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ ডা. জাহাঙ্গীর কবিরের ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’র বিরুদ্ধে অভিযোগ দেয়।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণ করা রোগীর মৃত্যুর অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।  

তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

তদন্ত কমিটিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

আরও ৫ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১০০ ছাড়াল

আরও ৫ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১০০ ছাড়াল

চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত

চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত

আরও পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে ফোনে যা বলেছিলেন সুইটি

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে ফোনে যা বলেছিলেন সুইটি

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: ‘শ্যুটার’ লেলিন ২ দিনের রিমান্ডে

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: ‘শ্যুটার’ লেলিন ২ দিনের রিমান্ডে

আলোচনাসভায় বক্তারা বঙ্গোপসাগরে আকাশসীমা সম্প্রসারণে বাড়বে রাজস্ব

বঙ্গোপসাগরে আকাশসীমা সম্প্রসারণে বাড়বে রাজস্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম