Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্থানীয় নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দেবে: হুইপ দুলু

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

স্থানীয় নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দেবে: হুইপ দুলু

বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দেবে। একই উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিএনপির একের অধিক প্রার্থী দাঁড়ানোর কোনো সুযোগ নেই। যিনি সবচেয়ে জনপ্রিয় তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। কোনোভাবেই এর ব্যতিক্রম করা হবে না। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং দুপুর ১২টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে সব ত্যাগী নেতারা মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান বিবেচনা করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। ত্যাগী কোনো নেতাকেই বঞ্চিত করা হবে না। 

আগামী নির্বাচনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ব্যবধান আমাদের বুঝতে হবে। জামায়াতে ইসলামী তালিমের নামে তাদের নারী কর্মীদের মাঠে নামিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জামায়াতে ভোট দিলে জান্নাতে যাওয়ার লোভ দেখায়। বিএনপি প্রার্থীর বাড়ির নারী ভোট তারা নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই বিএনপির নেতাকর্মীদের এসব বিষয়ে সচেতন থাকতে হবে। 

জাতীয় সংসদের হুইপ বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। 

তিনি বলেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, এজন্য তারা আমাদের দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমাদের সন্তানদের তারা মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে আঁতাত করে পূর্ববর্তী ফ্যাসিষ্ট আওয়মী লীগ সরকার আমাদের শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়ে গেছে।  

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা ও নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেক প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২ এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় মিলেছে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় মিলেছে

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম