Logo
Logo
×
   

জাতীয়

‘বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে’

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

‘বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে’

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি: যুগান্তর

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটিকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে দুদেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

আমদানি-রপ্তানিকারকদের উদ্দেশ্য করে মনোজ কুমার বলেন, আপনারা উভয় দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার জন্য দারুণ কাজ করছেন। আমি আশা করি ভবিষ্যতেও আমরা এই কাজ চালিয়ে যাব এবং অবশ্যই সব ধরনের সহায়তা দেব। আমি বাংলাদেশের জনগণের পাশে থাকব এবং সম্পর্ক উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।

এর আগে তিনি সীমান্তের শূন্য রেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ডাক বাংলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডল, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, হাকিমপুর থানার ওসি জাকির হোসেনসহ বন্দরের ব্যবসায়ীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম