Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বিপিসির চেয়ারম্যান হলেন ড. রফিকুল ইসলাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ এএম

বিপিসির চেয়ারম্যান হলেন ড. রফিকুল ইসলাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হলেন ড. মো. রফিকুল ইসলাম।

Advertisement

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার ‍উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। এর মধ্য দিয়ে প্রায় ৫০ দিন পর বিপিসি একজন নিয়মিত চেয়ারম্যান পেলেন।   

এর আগে গত ২৬ জুলাই বিপিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ পদটি খালি থাকার পর ২ আগস্ট জিয়াউল হককে বিপিসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এর ৫ দিন পর ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।

এরপর ৫ দিন খালি থাকার পর গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম