Logo
Logo
×
   

জাতীয়

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কেটে জন্মদিন পালন, শোকজ ৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কেটে জন্মদিন পালন, শোকজ ৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় আসামির জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। এ সময় আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। পরে সেখানে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় কয়েকজন আসামিকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, কেক কাটাসহ এ ধরনের বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া গারদখানায় নিয়মের বাইরে গিয়ে আসামিদের অতিরিক্ত খাবার সরবরাহ এবং কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম